Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে রামকৃষ্ণ শিক্ষা নিকেতন বিদ্যালয়ে পালিত হলো অরণ্য সপ্তাহ



জামালপুরে রামকৃষ্ণ শিক্ষা নিকেতন বিদ্যালয়ে পালিত হলো অরণ্য সপ্তাহ


Atanu Hazra 
Sangbad Prabhati, 24 July 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে গোলা বাড়ি রামকৃষ্ণ শিক্ষা নিকেতন বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে বৃক্ষরোপণ করা হলো। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, জেলা নেতা জিতেন ডকাল, অরূপ কোলে, বর্ষীয়ান নেতা খোকন ঢালী,শক্তি কেন্দ্র প্রমুখ ইন্দ্রজিৎ বসু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রম্বক সেন সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। প্রধান বাবু বলেন সারা রাজ্য জুড়েই বিদ্যালয়গুলো অরণ্য সপ্তাহ পালন করছে। এর জন্য রাজ্য সরকার প্রতিটি স্কুলকেই গাছ দিয়েছেন। তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি বিদ্যালয়কে ধন্যবাদ জানান। তিনি ছাত্র ছাত্রীদের প্রত্যেককে চকলেট খাওয়ান। ত্রম্বক বাবু বলেন সরকারী নিয়মে তাঁরা অরণ্য সপ্তাহ পালন করেছেন। তাঁদের ডাকে সারা দিয়ে তাঁদের বিদ্যালয়ে আসার জন্য প্রধান বাবু সহ সকলকে ধন্যবাদ জানান।