Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আমার পাঠশালার উদ্যোগে পুষ্টির দিশা এবং বৃক্ষরোপণ কর্মসূচি


 

আমার পাঠশালার উদ্যোগে পুষ্টির দিশা এবং বৃক্ষরোপণ কর্মসূচি

Sangbad Prabhati, 17 July 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভক্তি আর বিশ্বাসের মহোৎসব শুভ রথযাত্রা উপলক্ষে বর্ধমানের আমার পাঠশালার উদ্যোগে পালিত হলো পুষ্টির দিশা এবং বৃক্ষরোপণ কর্মসূচি। শুক্রবার পাঠশালার পুষ্টির দিশা কর্মসূচির মাধ্যমে ৫০ জন শিশুর মধ্যে বিতরণ করা হয় কলা, পেয়ারা শশা ও লাড্ডু সহযোগে পুষ্টিকর খাদ্য সামগ্রী। যার সমগ্র ব্যয়ভার বহন করেন আমার পাঠশালার সহ-সম্পাদক স্বপন ঘোষ এবং সেই সঙ্গে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গ্রহণ করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি।