বিজেপি কর্মীদের নিয়ে জামালপুরে দু'দিনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির
Sangbad Prabhati, 26 July 2026
অতনু হাজরা, জামালপুর : বিজেপির জামালপুর ১ নং মণ্ডলের পক্ষ থেকে জামালপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুদিনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির। মন্ডলের প্রতিটি বুথ থেকে কর্মীরা এসে যোগদান করেন এই প্রশিক্ষণ শিবিরে। রবিবার সন্ধ্যা পর্যন্ত চলে এই শিবির।
এদিন কর্মীদের উৎসাহিত করতে ও তাঁদের প্রশিক্ষণ দিতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অরুণ হালদার। তিনি বলেন দল ক্ষমতায় এসেছে তাই দলের নিয়ম নীতি মেনেই কীভাবে দল পরিচালনা করতে হবে সেই বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া চলছে।
এই শিবিরের উদ্বোধন করেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল ও তিন জেলার নেতা রামকৃষ্ণ চক্রবর্তী, জিতেন ডকাল ও অভিজিৎ ঘোষাল। ছিলেন মণ্ডলের সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, হেনা রানী মন্ডল, খোকন ঢালী সহ অন্যান্য নেতৃত্বরা।প্রদীপ প্রজ্বলন করে ও ভারত মাতা, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। কর্মীরা প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়ে প্রথমেই তাঁদের নাম নথীভুক্ত করেন। কর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা সহ সকল আয়োজন করেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল।
প্রধান বাবু বলেন, বিজেপি দল অত্যন্ত শৃঙ্খলা পরায়ন একটি দল । তাই দলের নিয়ম নীতি কীভাবে মেনে চলতে হবে। দলের সাংগঠনিক কাজ পরিচালনা করতে কী ভূমিকা সে বিষয়েই আলোচনা করা হয় এই শিবিরে।





