বিকশিত ভারত - জি রাম জি পঞ্চ সম্মেলন জামালপুরে
Sangbad Prabhati, 29 July 2026
অতনু হাজরা, জামালপুর ::জেলা পর্যায়ে ব্লকের বিভিন্ন আধিকারিকদের নিয়ে মঙ্গলবার বিকশিত ভারত - জি রাম জি পঞ্চ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে। এরপর আজ বুধবার জেলার প্রতিটি ব্লকে ব্লকের সমস্ত পঞ্চায়েতে প্রধান, উপ প্রধান সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে বিকশিত ভারত - জী রাম জী প্রকল্পে ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো। ২৯ জুলাই জামালপুর ব্লক অফিসে মূলত জী রাম জী প্রকল্প নিয়ে ট্রেনিং দেন দায়িত্বপ্রাপ্ত ব্লকের আধিকারিকরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার, বিডিও পার্থ সারথী দে সহ তপন বাছার, প্রধান চন্দ্র পাল, সুরভী লতা দে, পার্থ ঘোষ এবং অন্যান্যরা। আজ গুরু পূর্ণিমার দিনে সন্ত সদ গুরু রবিদাসজীর ছবিতে মাল্যদান করা হয়। মাল্য দান করেন বিধায়ক অরুণ হালদার। অরুনবাবু তার বক্তব্যে বলেন ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি, ভারতকে বিকশিত ভারত করে গড়ে তুলবেন বলেছেন। অর্থাৎ ভারত উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে। আর এটা তখনই সম্ভব যখন গ্রামের প্রকৃত উন্নয়ন হবে যখন গ্রাম বিকশিত হবে।
সেই কারণেই জী রাম জী প্রকল্পের মধ্য দিয়ে গ্রামের মানুষ স্বনির্ভর হবে আর মানুষ স্বনির্ভর হলেই গ্রামও স্বনির্ভর হয়ে উঠবে। তিনি বলেন এরপর থেকে মানুষ ১২৫ দিন কাজ পাবে। খুব শীঘ্রই জী রাম জী প্রকল্পের কাজ শুরু হবে ব্লকে বলে জানা যাচ্ছে।



