শিব ভক্তদের জন্য বিজেপির জামালপুর ১ নং মণ্ডলের পক্ষ থেকে জলসত্র
Sangbad Prabhati, 30 July 2026
অতনু হাজরা, জামালপুর : শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম হচ্ছে। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার জামালপুর বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির জামালপুর ১ নং মণ্ডলের পক্ষ থেকে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাতায়াত করা পুণ্যার্থীদের জল ও বাতাসা তুলে দেওয়া হয়।
এই পরিষেবা শিবিরে ছিলেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, বর্ষীয়ান নেতা খোকন ঢালী, জেলা নেতা জিতেন ডকাল সহ অন্যান্যরা।
প্রধান বাবু বলেন হাজার হাজার মানুষ পুণ্য লাভের আশায় যাচ্ছেন বাবা তারক নাথের মাথায় জল ঢালতে। তাঁরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই পুণ্যার্থীদের জল বাতাসা দিয়ে নিজেরাও তাঁদের সাথে সামিল হলেন। তিনি বলেন জনসেবাই হল ভারতীয় জনতা পার্টির কাজ। তাই এই সেবার কাজ তাঁরা চালিয়ে যাবেন।



