Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কাটমানি, দুর্নীতি রুখতে পশ্চিমবঙ্গে টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু


 

কাটমানি, দুর্নীতি রুখতে পশ্চিমবঙ্গে টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু 

Sangbad Prabhati, 28 July 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এবার কাটমানি, দুর্নীতি ও অসামাজিক কাজ নিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ। সেজন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার এর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় ভবানী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল সহ পুলিশের কর্তাব্যক্তিরা। অভিযোগ জানানোর জন্য চারটি টোল ফ্রি নম্বর জানানো হল।

# কাটমানি নিয়ে অভিযোেগ জানাতে - ১৫৫৩৩৪

# সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানাতে -১৫৫৩৩৫

#বেআইনি টোল নিয়ে অভিযোগ জানাতে -১৫৫৩৩৭

# বেআইনি মদ নিয়ে অভিযোগ জানাতে - ১৫৫৩৩৯।

মূলত সিন্ডিকেট, কাটমানি, বেআইনি টোল ও বেআইনি মদ নিয়ে মানুষের কোনও অভিযোগ থাকলে তা সরাসরি ফোন করে পুলিশকে জানাতে পারবেন। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, '' এই চারটি হেল্পলাইন নম্বর-এর মাধ্যমে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন। যা আমরা নিস্পত্তি করব আধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে। দয়া করে টোল ট্রি নম্বর নিয়ে অপব্যবহার করবেন না। ব্যক্তিগত প্রতিহিংসাকে চরিতার্থ করতে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন। সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, তেমন মিথ্যে তথ্য দিলে আইনে যা বলা আছে, তা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে।''