Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

'লিগ্যাল এইড সার্ভিসেস' এর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা শংসাপত্র প্রদান ও স্মরণিকা প্রকাশ


 

'লিগ্যাল এইড সার্ভিসেস' এর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা শংসাপত্র প্রদান ও স্মরণিকা প্রকাশ 


Molla Jasimuddin
Sangbad Prabhati, 26 July 2026

মোল্লা জসিমউদ্দিন, কলকাতা : রবিবার বিকেলে কলকাতার রোটারি সদনে 'লিগ্যাল এইড সার্ভিসেস' সংস্থার তরফে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (কাউন্সিলিং) শংসাপত্র প্রদান এবং বিচারপতি ডি. কে বসু স্মরণে স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান চলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দিরা ব্যানার্জী, কলকাতা হাইকোর্টের প্রাক্তন দুজন বিচারপতি সুব্রত তালুকদার, বিচারপতি প্রদীপ্ত রায়।এছাড়া কলকাতা হাইকোর্টের দুইজন বিচারপতি অনিরুদ্ধ রায় ও চৈতালি চ্যাটার্জী দাস এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ ঘোষ, গণমাধ্যম কেন্দ্রের প্রাক্তন কর্মকর্তা নীতিশ ভট্টাচার্য প্রমুখ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ওই সংস্থার ১২ তম ব্যাচে ৪৭ জন শিক্ষার্থীদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (কাউন্সিলিং) শংসাপত্র প্রদান করা হয় বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক বিপ্লব কুমার সরকার। সর্বপরি বিচারপতি ডি. কে বসু স্মরণে স্মরণিকা প্রকাশ হয়। 

এছাড়া সংস্থার চেয়ারম্যান (কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি,প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি বিচার বিভাগ ) অরুণাভ বড়ুয়া মহাশয় কে 'কুমুদ সাহিত্য মেলা কমিটি'র তরফে প্রাক্তন বিচারপতি সুধেন্দুনাথ মল্লিক নামাঙ্কিত সম্মান তুলে দেন মোল্লা জসিমউদ্দিন, সমরেন্দু চক্রবর্তী, বিশ্বজিৎ পাল প্রমুখ।