পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির
Atanu Hazra
Sangbad Prabhati, 22 July 2026
Sangbad Prabhati, 22 July 2026
অতনু হাজরা, রায়না : পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার ৪ নং মন্ডল সভাপতি শুভঙ্কর মালিকের উদ্যোগে বোকরা কৃষ্টি লজে হয়ে গেলো দুদিনের পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির। মন্ডলের অনেক সংখ্যায় কর্মীরা প্রশিক্ষণ নিলেন এই শিবিরে।
প্রশিক্ষণ দিতে উপস্থিত ছিলেন একাধিক জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন মণ্ডলের বিভিন্ন শক্তি কেন্দ্র প্রমুখ ও বুথ সভাপতিরা। শুভঙ্কর বাবু বলেন, দল আজ রাজ্যে ক্ষমতায় এসেছে। আর বিজেপি একটি যথেষ্ট শৃঙ্খলা পরায়ন দল।
তাই দলের আদর্শ, নীতি, কর্ম পদ্ধতি সম্পর্কে কর্মীদের ওয়াকিবহাল করানোর জন্যই এই প্রশিক্ষণ। সকলকে দলের শৃঙ্খলা মেনে কাজ করতে হবে বলে তিনি জানান।




