ভোটাধিকার বাঁচাতে বর্ধমানে পাঁচটি গণসংগঠনের সম্মিলিত কনভেনশনে উপচে পড়া ভিড়
Sangbad Prabhati, 19 July 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : 'ভোটাধিকার বাঁচাও' এবং এসআইআর-এ বাতিল হওয়া ভোটারদের নাম নথিভুক্ত করার দাবিতে রবিবার বর্ধমান রবীন্দ্র ভবনে এক 'কনভেনশন' অনুষ্ঠিত হয়। আওয়াজ, আদিবাসী অধিকার রক্ষা মঞ্চ, সামাজিক ন্যায় মঞ্চ, সারা ভারত গণতান্ত্রিক আইনজীবী সমিতি, সম্মিলিত কেন্দ্রীয় বাস্তহারা পরিষদ এই পাঁচটি গণসংগঠনের পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে কনভেনশনের আয়োজন করা হয়। বর্ধমান রবীন্দ্র ভবনে আয়োজিত এই কনভেনশনে উপচে পড়া ভিড় দেখা যায়।
এদিনের কনভেনশনে বেশ কয়েকজন নাগরিক তাদের প্রশ্ন রাখেন এবং ৪ টি মহকুমা ও উদ্যোগী সংগঠনগুলির পক্ষে আলোচনা করেন। কনভেনশনে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী। এই কনভেনশন থেকে আগামী আন্দোলনের রূপরেখা তৈরি করতে ৫৩ জনের কমিটি গঠিত হয়। কমিটির আহ্বায়ক নির্বাচিত হন শাহজাহান চৌধুরী।



