পারাতল অঞ্চলে বিজেপির মহিলা মোর্চার সভায় উৎসাহব্যঞ্জক উপস্থিতি
Atanu Hazra
Sangbad Prabhati, 17 July 2026
Sangbad Prabhati, 17 July 2026
অতনু হাজরা, জামালপুর : জামালপুর ১ নং মণ্ডলে বিজেপির মহিলা মোর্চার মিটিং অনুষ্ঠিত হলো পারাতল ১ অঞ্চলের মহিন্দরে।
শুক্রবার আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ সহ অন্যান্য নেতৃত্ব।
প্রধান বাবু বলেন, এই মিটিং থেকে আগামী দিনে মন্ডল মহিলা মোর্চার কমিটি গঠন নিয়ে আলোচনা হলো। আগামীতে মহিলাদেরও এগিয়ে এসে দলের কাজ করতে হবে বলে জানান। এই আলোচনা সভায় মণ্ডলের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো মহিলা কর্মী উপস্থিত হয়েছিলেন।



