Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে গ্রেপ্তার বিজেপি নেতা

 



জামালপুরে গ্রেপ্তার বিজেপি নেতা

Atanu Hazra 
Sangbad Prabhati, 14 July 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বিজেপি নেতা গ্রেপ্তারের ঘটনায় পূর্ব বর্ধমান জেলা জুড়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে। ধৃত বিজেপি নেতা সুশান্ত মন্ডল জামালপুর ১ নং মন্ডলের সহ সভাপতি। একাধিক অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। বিজেপির উচ্চ নেতৃত্ব বারবার দলীয় নিয়ম শৃঙ্খলার বার্তা দিয়েছেন। তবুও কেউ কেউ দলীয় অনুশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের পথেই চলেছেন। ইতিমধ্যে শৃঙ্খলা রক্ষা কমিটি অনেককে শো-কজ করেছেন। 
উল্লেখ্য কয়েকদিন আগেই এই সুশান্ত মন্ডল রাজ্য বিজেপি অফিসে গিয়ে জামালপুরের বিধায়ক ও ১ নং মন্ডল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন। থানায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ সহ নানা কর্ম কান্ড করেছেন। তিনি এর আগে পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রার্থী হয়েছিলেন। সেই সুশান্ত মণ্ডলের গ্রেপ্তার প্রসঙ্গে ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল বলেন, আরও অনেক আগেই ওর গ্রেপ্তার হওয়া উচিত ছিল। উনি তাঁর বিরুদ্ধে এবং বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে অনেক কথা বলেছেন। উনি দলের সংস্কৃতি জানেন না।