লিটিল ম্যাগাজিন 'শায়ক ' এর ৩০ তম বর্ষ পূর্তি অনুষ্ঠান
Sangbad Prabhati, 12 July 2026
অতনু হাজরা, কলকাতা : কলকাতার নন্দনে অবনীন্দ্র সভাগৃহে লিটিল ম্যাগাজিন 'শায়ক ' এর ৩০ তম বর্ষ পূর্তি অনুষ্ঠান হয়ে গেলো রবিবার। অনুষ্ঠানের সভাপতি ছিলেন শায়ক এর অভিভাবিকা অধ্যাপিকা জয়শ্রী দেব ও প্রধান অতিথি ছিলেন অধ্যাপক পরিমল বসু। এই দুটি মানুষের বয়সই ৮৫ বছরের উপর। এঁরাই শায়ক এর অনুপ্রেরণা। আজকের এই বিশেষ দিনে কবি সুকান্ত ভট্টাচার্যের ১০০ বছর নিয়ে একটি বিশেষ বই প্রকাশ করা হয় ও শায়ক এর বর্ষা বরণ সংখ্যাও প্রকাশ করা হয়।
শায়ক পরিবারের পক্ষ থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি বা মেধাবীদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠান থেকে কয়েকজন কবির একক বই বা কাব্য গ্রন্থ প্রকাশ করা হয়। মনোজ কুমার ত্রিবেদী সহ অন্যান্যদের। জয়শ্রী দেবী তাঁর বক্তব্যে কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরিমল বাবু লিটিল ম্যাগাজিন নিয়ে সকলের সাথে আলোচনা করেন। এই লিটিল ম্যাগাজিন কীভাবে সমাজে কাজ করে সে বিষয়ে আলোচনা করেন। সম্পাদক তাঁর বক্তব্য রাখতে গিয়ে কবি রাম বসু, সুকুমার দেব, অলোক ভৌমিক, শম্ভুনাথ চৌধূরী সহ অনেকের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আজ শায়ক এই জায়গায় পৌঁছানোয় এঁদের অনেক অবদান তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সুকান্ত ভট্টাচার্যের অনেক অজানা কথা তিনি সকলের সামনে তুলে ধরেন। অনেক কবি সাহিত্যিক এদিন এই অনুষ্ঠানে নিজেদের লেখা কবিতা পাঠ করেন। শুধু শহর নয় গ্রাম বাংলার অনেক কবি সাহিত্যিকদের নিজেদের প্রকাশ করার, প্রতিষ্ঠা দেবার একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্ধমানের বিশিষ্ট বাচিক শিল্পী শ্যামা প্রসাদ চৌধুরী। বিশেষ সাহায্য করেন সুরমান আলী মল্লিক।




