জী রাম জী প্রকল্পে ১২৫ দিনের কাজের শিলান্যাস অনুষ্ঠান
Atanu Hazra
Sangbad Prabhati, 11 July 2026
অতনু হাজরা, জামালপুর : জামালপুর বিধানসভার অন্তর্গত মুগড়া পঞ্চায়েতের সাঁকটিয়া হাই স্কুলে শনিবার জী রাম জী প্রকল্পে ১২৫ দিনের কাজের শিলান্যাস করলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। এই উপলক্ষ্যে স্কুলেই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক অরুণ হালদার ছাড়াও উপস্থিত ছিলেন রায়নার বিডিও, থানার সেকেন্ড অফিসার, বিজেপির ওই মণ্ডলের মন্ডল সভাপতি শুভঙ্কর মালিক, জিতেন ডকাল, বিদ্যালয়ের প্রধান সহ অন্যান্যরা।
বিধায়ক বলেন, দীর্ঘদিন পশ্চিমবঙ্গে আগের সরকারের জন্য এই প্রকল্পের কাজ বন্ধ ছিল। কিন্তু রাজ্যে এবার রাষ্ট্রবাদী সরকার আসায় এই কাজ শুরু হবে। ১০০ দিনের বদলে ১২৫ দিন কাজ পাবেন রাজ্যের মানুষ।
যার ফলে রাজ্যের অসংখ্য মানুষ উপকৃত হবেন। এইদিন তিনি ওই স্কুলও পরিদর্শন করে শিক্ষকদের সাথে কথা বলেন তাঁদের কিছু সমস্যার সমাধান করার ব্যবস্থা করেন।




