সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের উদ্যোগে বর্ধমানে রক্তদান শিবির
Sangbad Prabhati, 9 July 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিগত বছরের ন্যায় এবারেও অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের (AWBSRU) উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ৯ জুলাই বর্ধমানে রাধানগর পাড়া রেস্ট হাউসে সংগঠনের বর্ধমান আঞ্চলিক শাখা এই রক্তদান শিবিরের আয়োজন করে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় মোট ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাফিউল ইসলাম, শান্তনু সিনহা, সোমনাথ বসু, সন্দীপন মুখার্জী সহ অন্যান্যরা।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব রাফিউল ইসলাম বলেন, নিজেদের পেশাগত কাজকর্মের মাঝে সংগঠন সামাজিক দায়বদ্ধতাও পালন করে। সেই নিরিখেই এই রক্তদান শিবিরের আয়োজন। এই রক্তদান শিবির থেকেই তিনি জীবনদায়ী ওষুধের দাম কমানোর দাবি জানান।
অল ওয়েষ্ট বেঙ্গল সেলস্ রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন এর বর্ধমান আঞ্চলিক শাখার সম্পাদক সোমনাথ বসু জানান, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই রক্ত সংগ্রহ অভিযান চলছে। ১ মে থেকে এই রক্তদান কর্মসূচি শুরু হয়েছে, শেষ হবে ২৭ জুলাই সংগঠনের প্রতিষ্ঠা দিবসে। এই সময় কালে মোট ১২০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হবে।
অল ওয়েষ্ট বেঙ্গল সেলস্ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এর বর্ধমান আঞ্চলিক শাখার সভাপতি শান্তনু সিনহা রক্তদান জীবন দান উদ্ধৃতি উল্লেখ করে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে তিনটি প্রাণ। এই ট্যাগ লাইনই এবারের রক্তদান শিবিরের মূল কথা।





