Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার করে রাজ্য জুড়ে ১.৩ কোটির বেশি মহিলাদের অ্যাকাউন্টে


 

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার করে রাজ্য জুড়ে ১.৩ কোটির বেশি মহিলাদের অ্যাকাউন্টে  


Atanu Hazra 
Sangbad Prabhati, 1 July 2026

অতনু হাজরা, জামালপুর : রাজ্য জুড়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ১.৩ কোটির বেশি মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হলো। পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক অফিসে একটি অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ হালদার, বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, পার্থ ঘোষ, অসীম শীল সহ অন্যান্যরা। এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত বেশ কয়েকজন উপভোক্তার হাতে অন্নপূর্ণা যোজনার সার্টিফিকেট তুলে দেন বিধায়ক অরুণ হালদার সহ অন্যান্যরা। 

বিধায়ক অরুণ হালদার বলেন, সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে তাঁরা বদ্ধপরিকর। তিনি বলেন জামালপুরে আজ ২০ হাজার ৪০১ জনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। পশ্চিমবঙ্গে এই অন্নপূর্ণা যোজনা এক ইতিহাস সৃষ্টি করবে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে উপস্থিত মহিলারা আজ ৩০০০ করে টাকা পাওয়ায় তাঁরা খুব খুশী।

পরবর্তীতে বিধায়ক অরুণ হালদার জামালপুর কলেজের প্রতিষ্ঠা দিবসে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডা শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষ কার্তিক চন্দ্র মুখোপাধ্যায় সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্র ছাত্রীরা। প্রথমেই বিধায়ক কে কলেজের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। ছাত্র ছাত্রীরাও তাঁকে বরণ করে নেয়। তিনি আজ চিকিৎসক দিবসে পশ্চিমবঙ্গের রূপকার ডা বিধান চন্দ্র রায়ের ছবিতে মাল্যদান করেন।

 তিনি বলেন জামালপুরে বিগত সরকারের আমলে সেভাবে উন্নয়ন হয় নি। অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে আছে জামালপুর। তিনি বলেন আধুনিক শিক্ষার সঙ্গে তাল মেলাতে গেলে জামালপুর কলেজের পরিকাঠামোর উন্নতি করতে হবে। তাঁর সঙ্গে প্রিন্সিপাল ম্যাডামের একপ্রস্থ কথা হয়েছে। আগামীতে তিনি এই কলেজকে মডেল কলেজ হিসাবে গড়ে তুলতে চান।