Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Yoga আন্তর্জাতিক যোগ দিবসের লক্ষ্যে প্রস্তুতি অনুশীলন


 

Yoga আন্তর্জাতিক যোগ দিবসের লক্ষ্যে প্রস্তুতি অনুশীলন

Sangbad Prabhati, 14 June 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে ১৪ জুন পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং জেলা প্রশাসন এর উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ধমান টাউন হল প্রাঙ্গণে একটি প্রস্তুতি অনুশীলন আয়োজিত হলো। 

অংশ নেয় শতাধিক স্কুল পড়ুয়া ও প্রশাসনিক কর্মচারীরা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রনালয় প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী ৪৫ মিনিট ব্যাপী অনুশীলন চলে। 

আয়োজকরা ছাড়াও অঙ্কুশ যোগ শিক্ষা সংস্থা, বর্ধমান শ্রী রামাশীষ হিন্দি হাই স্কুল ও বর্ধমান শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয়ের এনসিসি'র ছাত্ররা অংশ নেয়। এদিন উপস্থিত ছিলেন স্কুল গেমসে যথাক্রমে জাতীয় ও জেলা স্তরে যোগ পদকজয়ী সুচেতা কর্মকার ও শিবম দত্ত।

আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, "আগামী ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস সফল করতে আগামী ছয় দিন জেলার বিভিন্ন প্রান্তে প্রস্তুতি অনুশীলন চলবে, শারিরীক ও মানসিক সুস্থতায় যোগের প্রয়োজনীয়তা জনমানসে তুলে ধরা হচ্ছে প্রস্তুতি শিবিরের মাধ্যমে"।