Solar Power সৌরশক্তির প্রসার ও পরিচ্ছন্ন, সবুজ ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে বিইএসপিএল
Sangbad Prabhati, 13 June 2026
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : সৌরশক্তির প্রসার, নবায়নযোগ্য জ্বালানি সমাধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (BESPL)।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবুজ বিপ্লব ও টেকসই ভারতের স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা আগামী নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে ১৩ জুন বর্ধমান টাউন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বর্ধমান সাংগঠনিক জেলার সহসভাপতি অনিন্দিতা পাল মৈত্র, জেলা ইনচার্জ রাকেশ দাস, ৬ নম্বর মন্ডল সভাপতি সর্বাণী অধিকারী, ৬ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক আবির সাঁতরা, সমাজসেবী মানস তিওয়ারি, রাহুল কুমার সিং, সন্দীপ সেনগুপ্ত, মনোজ গুপ্ত। ভারত ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্ণধার শশীশেখর গুপ্তা, রাহুল গুপ্তা, কোম্পানির চিফ অ্যাডভাইজার অর্ক সেনগুপ্ত প্রমুখ।
বিইএসপিএল এর তরফে পদাধিকারীরা জানান, সৌর শক্তি সম্পর্কে মানুষের মধ্যে প্রকৃত সচেতনতার অভাব রয়েছে। সেই বিষয়টি উপলব্ধি করে সৌর শক্তি নিয়ে সাধারণ মানুষকে সুনির্দিষ্ট ধারনা দিতেই এগিয়ে এসেছে কোম্পানি।
উদ্দেশ্য একটি টেকসই, সবুজ ও জ্বালানি-নিরাপদ ভারত গড়ে তোলা । কর্মকর্তারা বলেন, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির পাশাপাশি আমাদের অঙ্গীকার পরিচ্ছন্ন জ্বালানি, উন্নত আগামী এবং শক্তিশালী ভারত।
সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপস্থাপনা করেন শিল্পী টিটা ইসলাম।






