লোকনাথ ব্রহ্মচারীর তিরোভাব দিবসে তীর্থভূমি বেরুগ্রামে মানুষের ঢল, পুজো দিলেন বিধায়ক 


Atanu Hazra 
Sangbad Prabhati, 3 June 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদর নদের তীরে অবস্থিত বেরুগাঁ( বেড়ুগ্রাম) যেখানে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পূর্ব জন্ম হয়েছিল ব্যানার্জী পরিবারে। তখন তাঁর নাম ছিল সীতানাথ। সেই পূণ্যভূমিতেই গড়ে উঠেছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। সেখানে আজকের দিনে অর্থাৎ ১৯ জৈষ্ঠ্য বাবার তিরোভাব দিবসে বিশ্ব শান্তির জন্য বিশেষ পূজা হোমযজ্ঞ করা হয়।

 সকাল থেকে চলে হরিনাম সংকীর্তন ও আগত বাবার হাজার হাজার ভক্তবৃন্দ কে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে। খিচুড়ি, আলুরদম ও পায়েস বাবার ভোগ হিসাবে খাওয়ানো হয়। ১৯ শে জ্যেষ্ঠ এই বিশেষ দিনে এখানে উপস্থিত হন জামালপুরের বিধায়ক অরুণ হালদার ও বিজেপির রাঢ় বঙ্গের দায়িত্ব প্রাপ্ত নেতা প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দী। ছিলেন ওখানকার মন্ডল সভাপতি শুভঙ্কর মালিক। 

অরুণ বাবু সেখানে উপস্থিত হয়ে বাবার কাছে পুজো দেন। তিনি বলেন চাকলায় বাবা ধামে তিনি অনেক বার গেছেন। এখানে তিনি ভোটে দাঁড়িয়ে প্রচারে যখন এসেছিলেন তখন তিনি বাবাকে জানিয়ে গিয়েছিলেন জিতে তিনি আজকের দিনে বাবাকে পুজো দিয়ে যাবেন। 

তিনি সকলকে শুভেচ্ছা জানান। সন্দীপ বাবু বলেন, তাঁর সঙ্গে এই বেড়ুগ্রামের দীর্ঘ দিনের যোগ। তিনি এর আগে অনেকবার এখানে এসেছেন। তিনি বলেন এই বেড়ুগ্রাম মানে বর্ধমানে বাবা লোকনাথ জন্মেছেন আর তাঁরাও এই জেলায় জন্মেছেন তাঁদের এটা বিরাট ভাগ্য। তিনি বলেন বাবা লোকনাথ সকলের মঙ্গল করুন। আজকের এই উৎসবে হাজার হাজার ভক্ত সমাগম হয়। মেলা বসে।গ্রামে উৎসবের আমেজ দেখা যায়।