প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ১২ বছর পূর্ণ, হালারা বিপত্তরিণী মাতার মন্দিরে পুজো
Sangbad Prabhati, 10 June 2026
অতনু হাজরা, জামালপুর : কেন্দ্রে প্রধানমন্ত্রী হিসাবে ১২ বছর পূর্ণ করে এক মাইল স্টোন ছুঁলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। আর এই দিনটিকে ঐতিহাসিক করে রাখতে সারা দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল তাঁর মণ্ডলের নেতাদের নিয়ে হালারা বিপত্তরিণী তলায় প্রধানমন্ত্রী ও দেশের মঙ্গল কামনায় পুজো দিলেন।
প্রধান বাবুর সাথে ছিলেন প্রবীণ নেতা খোকন ঢালী, ইন্দ্রজিৎ বসু সহ অন্যান্যরা। প্রধান বাবু বলেন তাঁদের কাছে আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রধানমন্ত্রী হিসাবে তাঁদের সর্বজন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ১২ বছর পূর্ণ করলেন।
সকলে মা বিপত্তারিনী দেবীর কাছে পুজো দিয়ে প্রার্থনা করলেন তিনি যেন প্রধানমন্ত্রীকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর এইভাবেই যেন তিনি ভারতবাসীর সেবা করে যেতে পারেন। আর আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।




