Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২৮তম পশ্চিমবঙ্গ রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার ১৭টি পদক


 

২৮তম পশ্চিমবঙ্গ রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার ১৭টি পদক


Sangbad Prabhati, 29 June 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর পরিচালনায় এবং রাজ্য ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিত সেন ও সম্পাদক হানসি জয়দেব মণ্ডলের তত্ত্বাবধানে ২৮তম পশ্চিমবঙ্গ রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গত ২৭ ও ২৮ জুন, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রায় ১২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানান, এবারের প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ২৬ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং ৪টি সোনা, ২টি রূপো ও ১১টি ব্রোঞ্জ সহ মোট ১৭টি পদক অর্জন করে।

পদক বিজয়ীদের মধ্যে স্বর্ণপদক পেয়েছে ৪ জন। বৈদ্যুতী মণ্ডল – সোনা (১২ বছর মহিলা কাতা), ব্রোঞ্জ (১২ বছর -৫৫ কেজি মহিলা কুমিতে), পৌলমী মজুমদার – সোনা (৮ বছর -২০ কেজি মহিলা কুমিতে), অয়ন্তিকা সাহা – সোনা (১০ বছর +৪০ কেজি মহিলা কুমিতে), ঈশানি গুপ্তা – সোনা (১৬/১৭ বছর -৪৮ কেজি মহিলা কুমিতে)  

রৌপ্যপদক পেয়েছে ধ্রুবজিৎ দত্ত – রুপো (১৩ বছর -৪৫ কেজি পুরুষ কুমিতে), প্রত্যুষা পাল – রুপো (১৬/১৭ বছর -৬৬ কেজি মহিলা কুমিতে)

এছাড়া ব্রোঞ্জপদক পেয়েছে ঐশী পাল – ব্রোঞ্জ (১১ বছর মহিলা কাতা), ব্রোঞ্জ (১১ বছর -৪৫ কেজি মহিলা কুমিতে), সানভী সিং - ব্রোঞ্জ (৭ বছর মহিলা কাতা), স্বস্তিকা রাউথ - ব্রোঞ্জ (৭ বছর মহিলা কাতা), শান্তনু কুন্ডু – ব্রোঞ্জ (৭ বছর +২৫ কেজি পুরুষ কুমিতে), প্রমা খাঁ – ব্রোঞ্জ (১০ বছর -৩৫ কেজি মহিলা কুমিতে), সাকিব আনজুম শেখ – ব্রোঞ্জ (১০ বছর -৩৫ কেজি পুরুষ কুমিতে), রৌশন কর্মকার - ব্রোঞ্জ (১১ বছর +৪৫ কেজি পুরুষ কুমিতে), আয়ুষ পোদ্দার – ব্রোঞ্জ (১২ বছর -৪০ কেজি পুরুষ কুমিতে), স্নেহাশ্রী দাস – ব্রোঞ্জ (১৩ বছর +৬০ কেজি মহিলা কুমিতে)।

দেবাশীষবাবু আরও জানান, “এই রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা ছিল একটি অফিসিয়াল ইভেন্ট, যা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত। রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার খেলোয়াড়দের এই অসাধারণ সাফল্যে সবাই অত্যন্ত খুশি ও গর্বিত।”