Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পরিচ্ছন্ন বর্ধমান, সবুজ বর্ধমান গড়তে পথে নামলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র



 পরিচ্ছন্ন বর্ধমান, সবুজ বর্ধমান গড়তে পথে নামলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র 


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 28 June 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : সুন্দর বর্ধমান গড়তে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন বর্ধমান দক্ষিনের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশন এর আহ্বানে সাড়া দিয়ে পরিচ্ছন্ন বর্ধমান, সবুজ বর্ধমান (ক্লিন বর্ধমান, গ্রিন বর্ধমান) এই ট্যাগ লাইনকে সামনে রেখে রবিবার পথে নেমেছেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। 

উদ্দেশ্য বর্ধমান শহরকে পরিচ্ছন্ন করতে এবং একটি সবুজতর, স্বাস্থ্যকর ও সুন্দরতর বর্ধমান গড়ে তোলা। তিনি পরিচ্ছন্ন বর্ধমান, সবুজ বর্ধমান নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি পদযাত্রায় পা মেলান। মন্ত্রী স্বচ্ছতা অভিযানে হাতে গ্লাভস পরে নোংরা আবর্জনা পরিষ্কার করেন। শেষে চারা গাছ রোপণের মাধ্যমে সবুজ বর্ধমান গড়ে তোলার বার্তা দেন।

এদিনের এই স্বচ্ছতা কর্মসূচির মূল কান্ডারী সুধীর রঞ্জন সাউ বলেন, আমরা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশন এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয়েছি। বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

 তিনি সকলকে আহ্বান জানিয়েছেন এই কর্মসূচিতে সকলে এগিয়ে আসুন। শহর বর্ধমানের প্রতিটি ওয়ার্ডে প্রসারিত হোক এই অভিযান। গড়ে উঠুক পরিচ্ছন্ন বর্ধমান, সবুজ বর্ধমান।