Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরকে মডেল হিসাবে গড়ে তুলতে উদ্যোগী বিধায়ক অরুণ হালদার


 

জামালপুরকে মডেল হিসাবে গড়ে তুলতে উদ্যোগী বিধায়ক অরুণ হালদার 


Atanu Hazra 
Sangbad Prabhati, 27 June 2026

অতনু হাজরা, জামালপুর : বিধানসভার অধিবেশন চলার মাঝে সময় করে জামালপুরে এসে নিজের কার্যালয়ে জনতার দরবারে বসলেন বিধায়ক অরুণ হালদার। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাঁদের সমস্যা নিয়ে আসেন বিধায়কের কাছে। তিনি মনোযোগ সহকারে সব শুনে সমস্যা সমাধানের ব্যবস্থা করছেন। তিনি বলেন ৩৪ বছরের বাম শাসন, তারপর তৃণমূলের অপশাসন রাজ্যটাকে একদম শেষ করে দিয়েছে। তিনি মুগরা অঞ্চলের ২০০৯ সালের একটি ঘটনার কথা বলেন। তিনি বলেন তিনি শেষ দেখে ছাড়বেন। প্রয়োজনে তিনি হাইকোর্টে যাবেন সেই সমস্যার সমাধান করতে। এরই সাথে রাজ্য বাজেট নিয়ে বলতে গিয়ে বলেন, স্বাধীনতার পর এত ভালো রাজ্য বাজেট এই প্রথম হলো। প্রতিটা সেক্টরকে মাথায় রেখে এই বাজেট করা হয়েছে। এর জন্য তিনি অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। 

অরুণ হালদার বলেন, বিধায়ক হিসাবে তিনি জামালপুরের মানুষের কাছে দায়বদ্ধ এই বাজেটের আগেই জামালপুর নিয়ে তাঁর যে দাবী তা তিনি জমা করেছেন। যেখানে জামালপুরের দামোদরের উপর দুটি ব্রিজ, একটি ইলেকট্রিক চুল্লী সহ ফায়ার ব্রিগেডের কথা বলা আছে। জামালপুর পশ্চিমবঙ্গের বাইরে নয়। সারা পশ্চিমবঙ্গ উন্নয়ন হলে জামালপুরেও তার ব্যতিক্রম হবে না। এছাড়াও দুটি রেল ব্রিজের কথাও তাঁর বলা আছে। আস্তে আস্তে সবই হবে। এছাড়াও তিনি জামালপুরে শিল্প স্থাপনে চেষ্টা করে যাবেন, তিনি শিল্পপতিদের উদ্দেশ্যে জানান জামালপুরে এসে শিল্প স্থাপন করুন কোথাও কোনো রকম সমস্যা হবে না। তিনি জামালপুরকে মডেল হিসাবে গড়ে তুলতে চান। তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে দেন আগামী ১০ জুলাই যে বিজয় মিছিল করা হবে তাতে সকলকে অংশ নিতে অনুরোধ করেন।