Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রীসভা সম্প্রসারণে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ৪১ জন


 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রীসভা সম্প্রসারণে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ৪১ জন


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 1 June 2026

জগন্নাথ ভৌমিক, কলকাতা : পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ হলো ১ জুন। এদিন শুভেন্দু অধিকারীর সরকারের অধীনে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। গত ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শপথ নিয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি শপথ নিয়েছিলেন পাঁচজন মন্ত্রী— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। 

১ জুন সোমবার মন্ত্রীসভার প্রথম সম্প্রসারণে অন্তর্ভুক্ত হলেন আরও ৩৫ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী। ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর ফলে পশ্চিমবঙ্গে বিজেপি মন্ত্রীসভার মোট সদস্যের সংখ্যা হল ৪১।


পূর্ণমন্ত্রী

১. দীপঙ্কর বর্মন (ফালাকাটা)

২. তাপস রায় (মানিকতলা)

৩. ড. শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)

৪. মনোজ কুমার ওরাঁও (কুমারগ্রাম)

৫. অর্জুন সিং (নোয়াপাড়া)

৬. গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ)

৭. জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)

৮. স্বপন দাশগুপ্ত (রাজারহাট-গোপালপুর)

৯. ডা. শারদত মুখোপাধ্যায় (বিধাননগর)

১০. কল্যাণ চক্রবর্তী (খড়দহ)

১১. অরূপ কুমার দাস (কাঁথি দক্ষিণ)

১২. অজয় পোদ্দার (কল্যাণী)

১৩. দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)


স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

১৪. মালতী রাজারায় (তুফানগঞ্জ)

১৫. রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)

১৬. ডা. ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)


প্রতিমন্ত্রী

১৭. জয়েল মুর্মু (হবিবপুর)

১৮. হরেকৃষ্ণ বেরা (তমলুক)

১৯. আনন্দময় বর্মন (মাটিগাড়া-নকশালবাড়ি)

২০. অশোক দিন্দা (ময়না)

২১. নদিয়ার চাঁদ বাউড়ি (পাড়া)

২২. বিমল লামা (কালচিনি)

২৩. শান্তনু প্রামাণিক (জগদ্দল)

২৪. মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ)

২৫. উমেশ রায় (হাবড়া উত্তর)

২৬. পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুর)

২৭. কৌশিক চৌধুরী (রায়গঞ্জ)

২৮. জয়কৃষ্ণ ভট্টাচার্য (শ্রীরামপুর)

২৯. দিবাকর ঘরামী (সোনামুখী)

৩০. অমিয় কিস্কু (নয়াগ্রাম)

৩১. কলিতা মাঝি (আউশগ্রাম)

৩২. গার্গী দাস ঘোষ (কসবা)

৩৩. বিরাজ বিশ্বাস (করনদিঘি)

৩৪. দীপঙ্কর জানা (কাঁথি উত্তর)

৩৫. সুমনা সরকার (বেলঘরিয়া)

                               ছবি : কার্ত্তিক নস্কর