জনস্বার্থে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র
Sangbad Prabhati, 24 June 2026
জগন্নাথ ভৌমিক, কলকাতা : বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বুধবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওসকর এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন। জানা যায়, এদিন মন্ত্রী সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বর্ধমানের যাত্রী ও সাধারণ মানুষের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।
মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র ২৪ জুন জনস্বার্থে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওসকর এর কাছে একটি আবেদনও জানান। জানা যায়, বর্ধমান থেকে এসি ট্রেন চালু, বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেনের স্টপেজ, ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং হকার উচ্ছেদের পর উদ্ভূত সমস্যাগুলির সমাধান নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। মন্ত্রী আশা আশা প্রকাশ করেন, এই বিষয়গুলিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।



