Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যোগ দিবস উদযাপনের লক্ষ্যে বর্ধমানে "দৌড় থেকে ধ্যান" কর্মসূচিতে ছাত্র ছাত্রীদের সঙ্গে জেলা শাসক


 

যোগ দিবস উদযাপনের লক্ষ্যে বর্ধমানে "দৌড় থেকে ধ্যান" কর্মসূচিতে ছাত্র ছাত্রীদের সঙ্গে জেলা শাসক 

Sangbad Prabhati, 19 June 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : যোগ দিবস উদযাপনের লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের সহযোগিতিয় বর্ধমান টাউন হলের মাঠে "দৌড় থেকে ধ্যান - যোগব্যায়ামের জন্য দৌড় শীর্ষক কর্মসূচি আয়োজিত হয়। রাজ্যের অন্যান্য জেলার মতন এই জেলাতেও এই কর্মসূচির মাধ্যমে ৪৫ মিনিট ধ্যান ও যোগা এবং ২ কিমির দৌড় কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

দুই শতাধিক ছাত্র ছাত্রীদের সঙ্গে এদিনের দৌড় ও যোগা কর্মসূচিতে অংশ নেন জেলা শাসক শ্বেতা আগরওয়াল সহ জেলার অতিরিক্ত জেলা শাসকরা এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

 উদ্যোক্তাদের তরফে সন্দীপন সরকার জানান, "আয়োজকরা ছাড়াও বর্ধমান শ্রী রামাশীষ হিন্দি হাই স্কুল ও বর্ধমান নেহেরু বিদ্যামন্দির এর এন.সি.সি. বিভাগ, বর্ধমান রাজ কলেজের এনএসএস বিভাগ, বড়শুল যোগা স্টুডিও এবং অঙ্কুশ যোগ প্রশিক্ষণ সংস্থার সদস্যরাও অংশ নেয়। শরীর চর্চা ও যোগ ধ্যানে আগ্রহ বাড়াতে এহেন উদ্যোগ প্রশংসনীয়"।