Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে বর্ধমানের পরিবেশপ্রেমী সংগঠন মিলিত প্রয়াস এর অভিনব উদ্যোগ


 

বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে বর্ধমানের পরিবেশপ্রেমী সংগঠন মিলিত প্রয়াস এর অভিনব উদ্যোগ


Sangbad Prabhati, 4 June 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে বর্ধমানের পরিবেশপ্রেমী সংগঠন মিলিত প্রয়াস একটি অভিনব উদ্যোগের আয়োজন করেছে। কাঞ্চননগর তাঁতীপাড়ায় প্রায় ১০০ জন ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রাকৃতিক বস্তু যেমন মাটি, বালি, গাছের পাতা, ফুল,শুকনো গাছের ডাল ইত্যাদি দিয়ে শিল্পকর্মের মাধ্যমে পরিবেশ বাঁচানোর আর্তি জানানো হয়। এর সাথে সাথে বিভিন্ন ভেষজ উদ্ভিদের চেনানো হয় ও তাদের গুনাগুন ব্যাখ্যা করা হয়।

সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান, বর্ধমানের প্রখ্যাত চিত্রশিল্পী প্রদ্যুৎ কুমার পাল, ডক্টর দেবজ্যোতি মন্ডল, অনামিকা রায়, অলোক মন্ডলের উপস্থিতিতে এই অভিনব শিল্পকর্ম টি উপস্থাপিত হয়।

 সংস্থার সভাপতি উত্তম কুমার সাহা যিনি গাছ স্যার বলে পরিচিত। তিনি বলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিশ্বনাথ দাস তার সংগ্রহ থেকে কুড়িটি ভেষজ উদ্ভিদ এখানে নিয়ে আসেন এবং ছাত্র-ছাত্রীদের সামনে সেই সমস্ত গাছের গুনাগুন ব্যাখ্যা করেন। 

পরবর্তী ক্ষেত্রে পরিবেশ দিবসকে সামনে রেখে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং প্রত্যেক অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র প্রদান করা হয়।

 এই ধরনের অভিনব উদ্যোগে শামিল হয়েছিলেন পার্শ্ববর্তী বেলপুকুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সহ প্রায় ৫০ জন খুদে শিক্ষার্থী। উপস্থিত সকলের মধ্যে এই অভিনব উপায়ে পরিবেশ দিবস পালন করার উৎসাহ চোখে পড়ে।