Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এর প্রশাসনিক পর্যালোচনা বৈঠক


 

দুর্গাপুরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এর প্রশাসনিক পর্যালোচনা বৈঠক

Sangbad Prabhati, 16 June 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ দুর্গাপুরে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, প্রতিমন্ত্রী কলিতা মাঝি সাংসদ সৌমিত্র খাঁ সহ বিভিন্ন বিধানসভার জনপ্রতিনিধিরা এবং প্রশাসনিক আধিকারিকরা। 

মন্ত্রী অগ্নিমিত্রা পাল এর নেতৃত্বে এদিনের বৈঠকে রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি, স্থানীয় সমস্যার কার্যকর সমাধান এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা যায়। 

আরও জানা যায়, জনসাধারণের সমস্যা সমাধান, উন্নয়নের গতি ত্বরান্বিত করা এবং সরকারি পরিষেবার পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।