Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর ১ নং মণ্ডলের ২ নং শক্তি কেন্দ্র প্রমুখের দলীয় কার্যালয় উদ্বোধন


 

জামালপুর ১ নং মণ্ডলের ২ নং শক্তি কেন্দ্র প্রমুখের দলীয় কার্যালয় উদ্বোধন

Atanu Hazra 
Sangbad Prabhati, 15 June 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির ১ নং মণ্ডলের অন্তর্গত ২ নং সক্তিকেন্দ্র প্রমুখের দলীয় কার্যালয় জামালপুর বকুলতলায় উদ্বোধন করা হলো সোমবার। উদ্বোধন করেন জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। ছিলেন সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, বর্ষীয়ান নেতা জিতেন ডকাল, খোকন ঢালী, ওই শক্তি কেন্দ্রের শক্তি কেন্দ্র প্রমুখ ইন্দ্রজিৎ বসু। ছিলেন ৫ টি বুথের বুথ সভাপতিরা।

 ইন্দ্রজিৎ বাবু বলেন। সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৫ টি বুথের মানুষ তাঁদের সুবিধা অসুবিধার জন্য তাঁর বাড়িতে আসেন। সব সময় হয়তো তাঁরা তাঁর দেখা পান না। তাই এই সমস্ত মানুষকে পরিষেবা দিতে তিনি এই দলীয় কার্যালয় করলেন। এখানে সকাল থেকে রাত পর্যন্ত সবাইকে পরিষেবা দেওয়া হবে। এই কার্যালয়টি উদ্বোধন করার জন্য তিনি মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালকে ধন্যবাদ জানান। উপস্থিত সকলকে লাড্ডু খাওয়ানো হয়।