Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপির মন্ডল সভাপতির সম্মানহানির প্রতিবাদে বিরাট মিছিল, গ্রেপ্তারের দাবি


 

বিজেপির মন্ডল সভাপতির সম্মানহানির প্রতিবাদে বিরাট মিছিল, গ্রেপ্তারের দাবি 


Atanu Hazra 
Sangbad Prabhati, 14 June 2026

অতনু হাজরা, জামালপুর :: পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ও থানায় বিক্ষোভ দেখিয়ে সম্মানহানির প্রতিবাদে গর্জে উঠলো জামালপুরের মানুষজন। কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ জানায়। 

রবিবার হালারা মোড় থেকে এক বিরাট প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলে পা মেলান মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, বর্ষীয়ান নেতা জিতেন ডকাল, খোকন ঢালী, হেনারানী মন্ডল,শক্তি কেন্দ্র প্রমুখ ইন্দ্রজিৎ বসু সহ অন্যান্যরা। 

উল্লেখ্য গতকাল জামালপুরে বিজেপির ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের বিরুদ্ধে জামালপুর থানায় বিক্ষোভ দেখায়। তারই পাল্টা প্রতিবাদে অর্থাৎ প্রধান চন্দ্র পালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কেনো করা হলো এবং থানার সামনে উপস্থিত এক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে আক্রমণের চেষ্টার বিরুদ্ধে ১৪ জুন হালারা মোড় থেকে বিরাট প্রতিবাদ হয়। মিছিলে মহিলা সহ কয়েক হাজার কর্মী সমর্থক সামিল হন। মিছিল থেকে আওয়াজ ওঠে দল বিরোধী কাজের জন্য অবিলম্বে সুশান্ত মন্ডল, দেবিকা মন্ডল, বসন্ত পাঁজা, চন্দন ব্যানার্জী, কুন্তল মজুমদার সহ কয়েকজনকে গ্রেপ্তার করতে হবে। মিছিলটি জামালপুর বাজার, বাসস্ট্যান্ড হয়ে ঝুলন তলায় মন্ডল পার্টি অফিসের সামনে শেষ হয়। 

সেখানেই একটি সভার আয়োজন করা হয়। এদিনের এই মিছিলে প্রধান চন্দ্র পাল তাঁর সাংগঠনিক দক্ষতা ও তাঁর জনপ্রিয়তা আবার প্রমাণ করে দিলেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই হাজার হাজার মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে। প্রধান চন্দ্র পাল বলেন, কাল যে ঘটনা কয়েকজন ঘটিয়েছে তা সম্পূর্ণ দলবিরোধী। এদের গা থেকে এখনও তৃণমূলের গন্ধ যায় নি। দুদিন আগেই এদের মধ্যে একজন মদ খেয়ে বাসস্ট্যান্ডে বেহুঁশ হয়ে পড়েছিল, যারা দিনে তৃণমূল করতো রাতে লুকিয়ে লুকিয়ে বিজেপি করতো তারা প্রধান পালের গ্রেপ্তার চাইছে ? সাহস হয় কী করে ? যারা নিজেদের বুথে জিততে পারেনি তারা প্রধান পালের গ্রেপ্তারি চাইছে ? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শনিবার থানায় বিক্ষোভকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 

তিনি আরও বলেন, গতকাল কলকাতা টিভির সাংবাদিককে কী কারণে হেনস্তা করা হলো ? তিনিও তাদের গ্রেপ্তারি চান। এদের গ্রেপ্তার না করলে আগামীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন। আজকের মিছিলে এত মানুষের উপস্থিতির জন্য তিনি প্রত্যেকটি বুথ সভাপতি ও শক্তিকেন্দ্র প্রমুখদের ধন্যবাদ জানান। তাঁদের ঐকান্তিক চেষ্টাতেই আজকে এই মিছিল মহা প্রতিবাদ মিছিলে পরিণত হয়েছে।