দীর্ঘ দিন বন্ধ থাকা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র পুনরায় খোলার দাবিতে বিজেপির মিছিল
Sangbad Prabhati, 12 June 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচড়া গ্রামে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা স্বাস্থ্যকেন্দ্র পুনরায় খোলার দাবীতে জামালপুর ১ মণ্ডলের মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের নেতৃত্বে চৌবেড়িয়া ইটভাটা থেকে চৌবেড়িয়া ও পাঁচড়া গ্রাম ঘুরে পাঁচড়া মোড় হয়ে পুনরায় ভাটায় এসে মিছিল শেষ হয়। কয়েক হাজার কর্মী সমর্থক আজকের এই প্রতিবাদ মিছিলে পা মেলান। প্রচুর মহিলা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন আজকের এই মিছিলে।
মিছিলে পা মেলান মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, বর্ষীয়ান নেতা খোকন ঢালী ও জিতেন ডকাল, হেনারানি মন্ডল, ইন্দ্রজিৎ বসু সহ অন্যান্য নেতৃত্ব। জামালপুরে বিজেপির ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল একের পর এক মিছিলে তাঁর সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিচ্ছেন।
তিনি বলেন তাঁদের সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই প্রথমেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ করে টাকা দিয়েছেন। তাঁদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্রটি তৃণমূলের আমলে বন্ধ হয়ে পড়ে আছে। এখন তাঁদের সরকার এসেছে। তাঁদের বিধায়ক যথেষ্ট যোগ্য একজন মানুষ তাই তাঁর হাত দিয়েই তাঁরা তাঁদের এই বন্ধ হয়ে থাকা স্বাস্থ্য কেন্দ্র পুনরায় চালু করে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে চান।





