সামাজিক দায়বদ্ধতার নিরিখে কোমরপুরের ভগৎ সিং স্মৃতি সংঘ 


Tanmoy Adhikari 
Sangbad Prabhati, 27 June 2026

তন্ময় অধিকারী, কেতুগ্রাম : তারুণ্যের চালিকা শক্তিতে সামাজিক দায়বদ্ধতার দায়ে মানবিক বিকাশের জন্য একটি সামাজিক সংগঠন রক্তদান, মূমুর্ষূ রোগীর পাশে দাঁড়িয়ে রোগীর পরিবারের সাথে হাসপাতালে রাত কাটানো, নানা ধরনের ক্রীড়া অনুষ্ঠান, সমাজের বিভিন্ন স্তরের কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা অনুষ্ঠান, দূঃস্থ-মেধাবী-কৃতি শিক্ষার্থীদের সম্মাননা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে), বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান (গান, আবৃত্তি ,বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, শ্রুতি নাটকের মত মননশীল অনুষ্ঠান), বিনোদনমূলক রুচিশীল সাংস্কৃতিক লোকশিল্প অনুষ্ঠান (যাত্রা, রাইবেশে নৃত্য, ছৌ নাচ) নিজস্ব দক্ষতায় সম্পন্ন করেও দীর্ঘ ১৫ বছর ধরে বনবাসে। ভাবছেন এও কি হয়? বিগত সরকারের আমলে সেটাই হয়েছে। কাহিনী পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কোমরপুর গ্রামের ভগৎ সিং স্মৃতি সংঘ নামে একটি সামাজিক সংগঠনের। দীর্ঘ ১৫ বছর পর রাজনৈতিক পালাবদলে বাস্তু ফিরে পেল সংগঠনটি। সেই কারণেই আজ কোমরপুর গ্রামের ভগৎ সিং স্মৃতি সংঘের তরফে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে, বাঙালির হৃত-গৌরব রক্ষার্থে বাংলা উপন্যাসের জনক, দেশপ্রেম মন্ত্র 'বন্দে- মাতরম' এর সৃষ্টিকর্তা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ,গান, আবৃত্তি, ক্যুইজ ছাড়াও সংবর্ধনা ও মেধাবী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জ্ঞাপনের আয়োজন।