পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বাধীন সরকারে কে কোন দপ্তরের মন্ত্রীত্ব পেলেন, এক ঝলকে দেখে নিন
Sangbad Prabhati, 10 June 2026
জগন্নাথ ভৌমিক, কলকাতা : পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী সরকারের নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পরে আজ দপ্তর বন্টন সম্পন্ন হলো। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর পাশাপাশি ৯ মে শপথ নিয়েছিলেন পাঁচজন মন্ত্রী - দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। এরপর ১ জুন সোমবার মন্ত্রীসভার প্রথম সম্প্রসারণে অন্তর্ভুক্ত হলেন আরও ৩৫ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী। ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি মন্ত্রীসভায় ৪১ জন স্থান পেয়েছেন। আজ ১০ জুন মন্ত্রীদের দপ্তর বণ্টন সম্পন্ন হলো।
পূর্ণমন্ত্রীদের দপ্তর :
শুভেন্দু অধিকারী: মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী, ভূমি এবং ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার
স্বপন দাশগুপ্ত : অর্থ দপ্তর
তাপস রায় : শিল্প, বাণিজ্য, সরকারি উদ্যোগ পুনর্গঠন দপ্তর এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তর।
দিলীপ ঘোষ : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি বিপণন
অগ্নিমিত্রা পাল : পুর ও নগরোন্নয়ন দপ্তর
জগন্নাথ চট্টোপাধ্যায় : উচ্চ শিক্ষা দপ্তর, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ
শঙ্কর ঘোষ : পরিষদীয় বিষয়ক, পর্যটন দপ্তর
অশোক কীর্তনিয়া : খাদ্য ও সরবরাহ, সমবায় দপ্তর
ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর
অর্জুন সিং : পরিবহণ ও শ্রম দপ্তর
নিশীথ প্রামাণিক : উত্তরবঙ্গ উন্নয়ন, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর
ক্ষুদিরাম টুডু: আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু, মাদ্রাসা শিক্ষা দপ্তর
দীপক বর্মন : স্কুলশিক্ষা দপ্তর, আবাসন দপ্তর, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তর, বস্ত্র
মনোজকুমার ওরাওঁ : বন ও পরিবেশ
গৌরীশঙ্কর ঘোষ : অনগ্রসর শ্রেণিকল্যাণ, গ্রন্থাগার ও মাস এডুকেশন
কল্যাণ চক্রবর্তী : তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তর
অরূপকুমার দাস : সেচ ও জলপথ দপ্তর
অজয়কুমার পোদ্দার : জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পূর্ত দপ্তর
দুধকুমার মণ্ডল : কৃষি দপ্তর
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
মালতী রাভা রায় : নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-রোজগার দপ্তর এবং কর্মসূচি পর্যবেক্ষণ দপ্তর।
রাজেশ মাহাতো : প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর এবং মৎস্য দপ্তর।
ডাঃ ইন্দ্রনীল খাঁ : যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং ক্রেতা সুরক্ষা দপ্তর।
প্রতিমন্ত্রীদের দপ্তর
জোয়েল মুর্মু : আদিবাসী উন্নয়ন দপ্তর এবং সেচ ও জলপথ দপ্তর
হরেকৃষ্ণ বেরা : উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর
আনন্দময় বর্মন : পরিবহণ দপ্তর এবং অর্থ দপ্তর
অশোক দিন্দা : কৃষি বিপণন দপ্তর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তর
নদিয়ারচাঁদ বাউরি : পূর্ত দপ্তর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর
বিশাল লামা : স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর
শান্তনু প্রামাণিক : খাদ্য ও সরবরাহ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর
মৌমিতা বিশ্বাস মিশ্র : শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তর
উমেশ রাই : সংসদীয় বিষয়ক দপ্তর এবং নগরোয়ন ও পুর বিষয়ক দপ্তর
পূর্ণিমা চক্রবর্তী : তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তর
কৌশিক চৌধুরী : স্কুল শিক্ষা দপ্তর এবং অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তর
ভাস্কর ভট্টাচার্য : জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, শ্রম দপ্তর
দিবাকর ঘরামি : সমবায় দপ্তর, বন দপ্তর এবং পরিবেশ দপ্তর
অমিয় কিস্কু : খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর এবং কৃষি দপ্তর
কলিতা মাজি : আবাসন দপ্তর
গার্গী দাস ঘোষ : বিদ্যুৎ দপ্তর এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তর
বিরাজ বিশ্বাস : আইন দপ্তর, বিচার দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর
দীপঙ্কর জানা : ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এবং সুন্দরবন বিষয়ক দপ্তর
সুমনা সরকার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর

