Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ণাঢ্য মিছিল সহযোগে বিজেপির মন্ডল কার্যালয় উদ্বোধন


 

বর্ণাঢ্য মিছিল সহযোগে বিজেপির মন্ডল কার্যালয় উদ্বোধন

Atanu Hazra 
Sangbad Prabhati, 7 June 2026

অতনু হাজরা জামালপুর : বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার জামালপুর ব্লকের ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল রবিবার জামালপুর ঝুলন তলায় নিজের মণ্ডলের কার্যালয় উদ্বোধন করতে নিজের সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিলেন। হালারা বিপত্তারিনিতলা থেকে কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে মিছিল করেন তিনি। এই মিছিল থেকে সবুজায়নের বার্তাও দেওয়া হয়।

মিছিলটি জামালপুর বাজার ঘুরে, বাসস্ট্যান্ড হয়ে ঝুলনতলায় শেষ হয়। সেখানেই তাঁর মন্ডল কার্যালয় উদ্বোধন হয়। উদ্বোধন করেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ ও বর্ষীয়ান ও অভিজ্ঞ বিজেপি নেতা জিতেন ডকাল। ফিতে কেটে এই পার্টি অফিস উদ্বোধন করা হয়। 

প্রত্যেকের হাতে দেওয়া হয় একটি করে গোলাপ।পার্টি অফিস উদ্বোধনের আগে সেখানে সকালে বিশেষ পুজোর আয়োজন করা হয়। হোমযজ্ঞের মাধ্যমে উদ্বোধনের প্রারম্ভিক কাজ সম্পন্ন হয়।

 প্রধান বাবু বলেন বিজেপির প্রতি মানুষের সমর্থন ভোটের আগে থেকেই ছিল। তখন সেটা প্রকাশ হয়নি। সেই কারণে তাঁদের বিধায়ক এত বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি এদিনের মিছিলে আগত সমস্ত কর্মী সমর্থকদের তাঁর ডাকে সাড়া দিয়ে আসার জন্য নতমস্তকে প্রণাম জানান। তিনি বলেন আজ থেকে এই মন্ডল কার্যালয় সবার জন্য খোলা। এখান থেকেই তিনি তাঁর মণ্ডলের সমস্ত মানুষকে পরিষেবা দেবেন।