Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূজা অর্চনার মাধ্যমে ফিতে কেটে বিধায়কের কার্যালয় উদ্বোধন



 

পূজা অর্চনার মাধ্যমে ফিতে কেটে বিধায়কের কার্যালয় উদ্বোধন

Atanu Hazra 
Sangbad Prabhati, 1 June 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর বিডিও অফিস সংলগ্ন স্থানে জামালপুরের বিধায়ক অরুণ হালদারের বিধায়ক কার্যালয়ের শুভ উদ্বোধন হলো সোমবার। ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু। উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ হালদার, বিধানসভার ইনচার্জ দেবাশীষ সরকার, বিধানসভার কনভেনার তপন বাছার , জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, ৪ নং মন্ডল সভাপতি শুভঙ্কর মালিক সহ অন্যান্য মন্ডল সভাপতি ও দলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। বিধায়কের কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে সেখানে পূজার আয়োজন করা হয়। স্মৃতিকনা বসু বলেন, এতদিন বিধায়কের নিজস্ব কোনো কার্যালয় ছিল না। এখন তা হয়ে গেলো। এই অফিস সর্ব সাধারণের জন্য। এখানে দল মত নির্বিশেষে সবাই পরিষেবা পাবেন।

 

তিনি আরও বলেন, রাজ্যের মানুষ যেমন বিজেপিকে আশীর্বাদ করে সরকারে এনেছেন তেমনি জামালপুরের মানুষও অরুণ বাবুকে বিধায়ক করেছেন। তিনি একটু সময় দিতে বলেন। সবার জন্য কাজ হবে সবার উন্নতি হবে। 

বিধায়ক অরুণ হালদার বলেন, আজ থেকে এই অফিস সকলের। এটা বিজেপির পার্টি অফিস নয় এটা বিধায়ক অফিস এখানে সকল মানুষ পরিষেবা পাবে। মানুষকে পরিষেবা দেবার জন্য এই অফিস। ব্লক সংলগ্ন এলাকায় বিধায়কের অফিস হওয়ায় খুশী সাধারণ মানুষ। আজকে এই বিধায়ক কার্যালয় উদ্বোধনে অনেক পুরনো নেতৃত্ব ও কর্মীদের দেখা গেলো।

আজ তিনি জামালপুরে আরো অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। হালারা বিপত্তারিণী তলায় অনুষ্ঠিত অন্নপূর্ণা যোজনার ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে উপস্থিত মানুষের সাথে কথা বলেন তাদের ফর্ম ফিলাপ করতে সহযোগিতা করেন। তার সঙ্গে ছিলেন এক নম্বর মন্ডলের মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। 

এর পরে তিনি মহিন্দর এলাকায় যান জামালপুরে একটি ফায়ার ব্রিগেড তৈরির জন্য জায়গা পরিদর্শন করতে। সেখানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিডিও পার্থ সারথী দে, ফায়ার ব্রিগেডের পদস্থ আধিকারিকরা ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত পাল সহ অন্যান্যরা। পরে এই নিয়ে ব্লক অফিসে একটি মিটিংও করা হয়। বিধানসভা ভোটের আগে ফায়ার ব্রিগেড কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন অরুণ বাবু। তিনি যে তাঁর প্রতিশ্রুতি পূরণে বদ্ধ পরিকর সেটা এই পদক্ষেপ থেকেই বোঝা যাচ্ছে।