স্কুল খুলতেই প্রার্থনায় ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকরা গাইলেন ‘বন্দে মাতরম্’
Sangbad Prabhati, 1 June 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গরমের ছুটির পরে সরকারি এবং সরকারি পোষিত সব স্কুল আজ ১ জুন থেকে খুলেছে। আর স্কুল খুলতেই প্রার্থনায় ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকরা গাইলেন ‘বন্দে মাতরম্’।
রাজ্য সরকারের নির্দেশ ছিল। সেই মতো গরমের ছুটির পরে সোমবার সরকারি এবং সরকার পোষিত স্কুল খুলতেই রাজ্যের বিভিন্ন স্কুলের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার স্কুলে প্রার্থনার সময়ে পড়ুয়ারা গাইলো ‘বন্দে মাতরম্’। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের প্রার্থনার সেই ছবি লেন্স বন্দি হলো আমাদের মোবাইলে।


