Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির


 

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির 

Sangbad Prabhati, 9 May 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারতীয় জনতা পার্টি উখড়া মন্ডল কমিটির উদ্যোগে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির নতুন সরকার গঠন উপলক্ষে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের১৬৫ তম জন্মদিবস উপলক্ষে উখড়া রথ তলা শ্যামাপ্রসাদ মুখার্জী ভবনে একটি স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। 

রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা ব্লাড সেন্টার এবং সহযোগিতা করে দুর্গাপুর মহকুমা ভলেন্টারী ব্লাড ডোনার্স ফোরাম। শিবিরের উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য ছোটন চক্রবর্তী। উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির যুগ্ম সম্পাদক রাজেশ পালিত, রক্তদান আন্দোলনের নেতৃত্ব মৃত্যুঞ্জয় সামন্ত, মেঘা ব্যানার্জী। 

গ্রীষ্মকালীন রক্ত সঙ্কটে এই উদ্যোগকে সাধুবাদ জানান রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব রাজেশ পালিত। তিনি বলেন নতুন সরকার গঠন উপলক্ষ্যে এই উদ্যোগ অভিনব এবং রাজ্যে এই উপলক্ষ্যে রক্তদান শিবির বিজেপির উখড়া অঞ্চলে অনুষ্ঠিত হলো। ভারতীয় জনতা পার্টির উখড়া অঞ্চলের মহিলা নেতৃত্ব মৌ ভান্ডারী সকল রক্তদাতাদের অভিনন্দন জানান।