পঞ্চাশ বছরেও বেহাল রাস্তার কাজ না হওয়ায় বিধায়কের ক্ষোভ প্রকাশ
Sangbad Prabhati, 27 May 2026
অতনু হাজরা, জামালপুর : ভোটের ফল বেরুবার পর জামালপুর বিধানসভার বিধায়ক অরুণ হালদার বুধবার মুগরা অঞ্চলে যান সেখানকার মানুষের সাথে দেখা করতে, তাঁদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে। সেখানে উপস্থিত ছিলেন ওই মণ্ডলের মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।
সেখানের মানুষ তাঁকে কাছে পেয়ে অশত্থ তলা থেকে খেলার মাঠ পর্যন্ত রাস্তাটি দেখান। বিগত দুটি সরকারের আমলে এই রাস্তার কোনো কাজ হয় নি। বর্ষার সময় এখানে বসবাসকারী মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ এই রাস্তা চলাচলের যোগ্য থাকে না।
বিধায়ক এই রাস্তা দেখে একদিকে যেমন ক্ষোভ প্রকাশ করেন, তেমনি তাঁকে হতাশও দেখা যায়। কারণ আগের তৃণমূল সরকার মানুষের জন্য এই ন্যূনতম পরিষেবা টুকু দেয় নি। তিনি বলেন তিনি তাঁর বিধানসভার সব মানুষের সমস্যা মেটাতে চেষ্টা করবেন। এছাড়াও এদিন তিনি জাতীয় সড়ক এর পাশে যে নিকাশী ব্যবস্থা আছে তা খতিয়ে দেখতে উপস্থিত হন।
সঙ্গে ছিলেন জামালপুরের বি ডি ও পার্থ সারথী দে। তিনি বিডিও সাহেবকে বিষয়টি দেখতে বলেন এবং নিজেও তিনি জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান। দেখা যাচ্ছে বিধায়ক হিসাবে নিজের নির্বাচনী এলাকা তিনি নিজে গিয়ে সব সমস্যার কথা শুনছেন এবং সমাধানের ব্যবস্থা করছেন।





