বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী পালন
Sangbad Prabhati, 26 May 2026
অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী মহা সমারোহে পালন করা হচ্ছে। আজ জামালপুর পুলমাথায় জামালপুর ১ নং মণ্ডলের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করার কর্মসূচি নেওয়া হয়। এই উপলক্ষ্যে এখানে অনেক কর্মী সমর্থক ও সাধারণ মানুষ জমায়েত হন। উপস্থিত ছিলেন ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, জামালপুরের বিজেপির বর্ষীয়ান নেতা জিতেন ডকাল, খোকন ঢালী সহ এই মণ্ডলের বিভিন্ন শক্তি কেন্দ্র প্রমুখ মহাদেব রায়, ইন্দ্রজিৎ বসু, মন্ডল সম্পাদক মনীমোহন মন্ডল সহ বুথ সভাপতিরা। বিদ্রোহী কবি নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। মাল্যদান করেন প্রদীপ বাগ ও জিতেন ডকাল।
উপস্থিত অন্যান্য নেতৃত্বরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রধান বাবু বলেন আজ তাঁরা বাংলা তথা ভারতের প্রনম্য মনীষী বিদ্রোহী কবি নজরুল ইসলামের গলায় মালা দিয়ে শ্রদ্ধা জানালেন। তিনি বলেন ভারতের সম্প্রীতি রক্ষায় তাঁর অবদান ভোলার নয়। আজ তাঁর জন্মদিন পালনের মাধ্যমে তাঁরা তাঁর আদর্শকে পাথেয় করে চলতে চান। তাঁর দেখানো সম্প্রীতির পথেই চলতে চান।
আগামী প্রজন্ম যেন তাঁকে মনে রেখে সম্প্রীতি রেখে অপরের ধর্মকে সম্মান করতে শেখে এটাই তিনি চান বলে জানান। বন্দেমাতরম গানটি সমবেত ভাবে সকলে মিলে গাওয়া হয় এবং সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।




