Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর হাসপাতালের উন্নয়নে তৎপর নবনির্বাচিত বিধায়ক


 

জামালপুর হাসপাতালের উন্নয়নে তৎপর নবনির্বাচিত বিধায়ক 


Atanu Hazra 
Sangbad Prabhati, 18 May 2026

অতনু হাজরা, জামালপুর : জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন পরিদর্শন করলেন জামালপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক অরুণ হালদার। তিনি হাসপাতালের বর্তমান পরিস্থিতি, পরিষেবা ও পরিকাঠামো ঘুরে দেখেন। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। বিধায়কের সঙ্গে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শঙ্খ শুভ্র দাস। 

উল্লেখ্য ভোটের আগে এবং ভোটের পরে বিভিন্ন সময় বক্তব্য রাখতে গিয়ে জামালপুরের বিজেপি বিধায়ক অরুণ হালদার বার বার বলেছিলেন তিনি জামালপুরের জন্য কাজ করতে চান। এবং সে বিষয়ে তিনি বার বার জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতি ও আধুনিকীকরণের কথা বলেছিলেন। 

আজ তিনি সরেজমিনে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে বলেন, জামালপুর হাসপাতালের উন্নয়নের উপর তিনি জোর দেবেন। বিধায়কের এই হাসপাতাল পরিদর্শনে এলাকার মানুষ আশা করছেন এবার হয়তো হাল ফিরবে জামালপুর হাসপাতালের। 

এছাড়াও এদিন তিনি আবুজহাটি - ২ পঞ্চায়েত এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলে তাদের সুবিধা - অসুবিধার কথা শোনেন। সেখানকার মানুষের সাথে কথা বলে দ্রুত তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিধায়ক কে কাছে পেয়ে স্বভাবতই এলাকার মানুষজন খুব খুশি।