কঙ্কালেশ্বরী কালীমাতার মন্দিরে পুজো দিলেন বর্ধমান দক্ষিণ নেয় নবনির্বাচিত জনপ্রতিনিধি মৌমিতা বিশ্বাস মিশ্র, এলাকায় মানুষের ঢল
Sangbad Prabhati, 13 May 2026
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বুধবার কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালীমাতার মন্দিরে পুজো দিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির নবনির্বাচিত জনপ্রতিনিধি মৌমিতা বিশ্বাস মিশ্র।
অথচ একমাস আগেই নির্বাচনের প্রচারে বেরিয়ে কঙ্কালেশ্বরী কালীমাতার মন্দিরে পুজো দিতে গিয়ে ফিরে আসতে বাধ্য হয়ে ছিলেন। এই নিয়ে তৃণমূলের প্রার্থী খোকন দাস এর বিরুদ্ধে আঙ্গুল তুলেও প্রকাশ্যে কিছু বলতে পারেননি। তবে ইভিএমে পদ্ম চিহ্নে বোতাম টিপে জবাব দিয়ে ছিলেন। বুধবার মৌমিতা বিশ্বাস মিশ্র কঙ্কালেশ্বরী কালীমাতার মন্দিরে পৌঁছাতেই রথতলা, উদয় পল্লী, কাঞ্চননগর এলাকার হাজার হাজার তাঁকে স্বাগত জানাতে ছুটে আসেন।
নবনির্বাচিত বিধায়ক কে কাছে পেয়ে মানুষের আনন্দ উচ্ছ্বাসে মৌমিতা বিশ্বাস মিশ্র 'র হৃদয় ছুঁয়ে যায়। তিনি পুজো দিলেন কঙ্কালেশ্বরী কালীমন্দিরে। প্রাণ ভরে মাকে দর্শন করলেন।
উপস্থিত সকলের সঙ্গে কথা বলেন। আনন্দঘন মুহূর্তের সেই ছবি অনেকেই মোবাইলে ফ্রেম বন্দী করেছেন।
এদিন কঙ্কালেশ্বরী কালীমাতার মন্দিরে পুজো দিয়ে মৌমিতা বিশ্বাস মিশ্র দেখা করলেন নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গেও।







