জামালপুরে অনৈতিক টোল আদায়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন নবনির্বাচিত অরুণ হালদার
Sangbad Prabhati, 7 May 2026
অতনু হাজরা, জামালপুর : ভোট মিটতেই জামালপুরে দুর্নীতি নিয়ে গর্জে উঠলেন নবনির্বাচিত বিধায়ক অরুণ হালদার। জামালপুর ও রায়নার মধ্যে যোগসূত্র স্থাপনকারী হরেকৃষ্ণ কোনার সেতুর টোল আদায় নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বাম আমলে নির্মিত এই সেতুর টোল আদায়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। সারা দিনে এই সেতু দিয়ে প্রচুর মানুষ ও পণ্য বোঝাই গাড়ি যাতায়াত করে। অরুন বাবু দাবী করেন সেতুর নির্মাণকালের নির্দিষ্ট সময় পেরিয়ে যাবার পরও কেন এখনও সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হবে? আর এই সংগৃহীত বিপুল অর্থ কোথায় যাচ্ছে?
তা কী সরকারী কোষাগারে জমা পড়ছে? নাকি অন্য কোথাও যাচ্ছে? তিনি বলেন মানুষের পকেটের টাকা কোথায় যাচ্ছে তার পাই পাই হিসাব দিতে হবে। এখন দেখার তাঁর এই প্রশ্ন তুলে দেবার পর বা হুঁশিয়ারির পর প্রশাসন বা টোল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়। আর সেটাই দেখার জন্য জামালপুর বাসী উন্মুখ। তিনি যে কাজ করার জন্যই বিধায়ক হয়েছেন তা তাঁর পদক্ষেপ দেখেই বোঝা যাচ্ছে।



