Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে বিজেপির ১ নং মন্ডল সভাপতিকে সম্বর্ধনা


 

জামালপুরে বিজেপির ১ নং মন্ডল সভাপতিকে সম্বর্ধনা


Atanu Hazra 
Sangbad Prabhati, 7 May 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে ১ নং মণ্ডলের ১৫৬ ও ১৫৭ নং বুথের পক্ষ থেকে মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালকে সম্বর্ধনা জানানো হলো। শুধু তাঁকেই নয় মণ্ডলের সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, বর্ষীয়ান নেতা খোকন ঢালী, জামালপুরের দীর্ঘদিনের বিজেপি বাড়ির ছেলে তথা লড়াকু নেতা সৌমেন ঘোষ সহ দলের কিছু পুরনো কর্মী যাঁরা শত অত্যাচার সহ্য করেও দল করে গেছেন তাঁদের ও সম্মানিত করা হয়। প্রথমে শহীদ বেদীতে মাল্যদান করে সম্মান ও শ্রদ্ধা জানান মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। 

শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেন শক্তি কেন্দ্র প্রমুখ ইন্দ্রজিৎ বসু। ছিলেন দুই বুথ সভাপতি রিতা ঘোষ ও শর্মিষ্ঠা বসু। আর উপস্থিত ছিলেন ওই এলাকার কর্মী সমর্থকরা। 

প্রধান বাবু বলেন মানুষ দুহাত তুলে তাঁদের আশীর্বাদ করে ভোট দিয়েছেন। তাই এই জয় মানুষের জয়। তিনি রাজ্য সভাপতি, তাঁদের নব নির্বাচিত প্রার্থী অরুন হালদার যা নির্দেশ দিয়েছেন তা সকলকে মেনে চলতে বলেন। কেউ যেন কোনো হিংসায় জড়িয়ে না পড়েন। তাঁদের দল শৃঙ্খলাবদ্ধ দল। তিনি দুই বুথের বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ সহ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।