Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরেও গেরুয়া ঝড়, পাঁচড়া গ্রামে বিজেপির বিজয়োল্লাস



 জামালপুরেও গেরুয়া ঝড়, পাঁচড়া গ্রামে বিজেপির বিজয়োল্লাস 

Atanu Hazra 

Sangbad Prabhati, 5 May 2026

অতনু হাজরা, জামালপুর : জামালপুরে বিজেপির জয়ের আনন্দে পাঁচড়া গ্রামে ১ নং মন্ডল সভাপতির নেতৃত্বে প্রায় ২ হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে নিয়ে বিজয় মিছিল হলো। গ্রামের সব মানুষ এমনকি বাড়ির মহিলারাও এই বিজয় মিছিলে অংশ নেন। বাজনা এবং বক্স নিয়ে এই মিছিল করা হয়। আনন্দে একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে দেন। 

জামালপুর বিধানসভার সদ্য বিজয়ী বিজেপির অরুন হালদার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সংযত থাকার নির্দেশ দেন। মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল বলেন, এই জয় জনগণের জয়। সাধারণ মানুষকে নতমস্তকে প্রণাম জানান। তাঁরা যে জিতবেন সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। তিনি বলেন এবার এক নতুন অধ্যায় শুরু হবে।