Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি যুব মোর্চার রক্তদান শিবিরে মানবতার বার্তা


 

বিজেপি যুব মোর্চার রক্তদান শিবিরে মানবতার বার্তা 


Saiyad Jafar 
Sangbad Prabhati, 24 May 2024

সৈয়দ জাফর, পূর্বস্থলী : ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার শ্রীরামপুরে ৩ নম্বর মণ্ডলে এক বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবিক এই কর্মসূচিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু মানুষ অংশগ্রহণ করেন। বিশেষভাবে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের যৌথ উপস্থিতি সম্প্রীতির এক উজ্জ্বল ছবি ফুটে ওঠে। গ্রীষ্মের তীব্র দাবদাহে হাসপাতালে রক্তের জোগান স্বাভাবিক রাখতে বিজেপি বিজয়ের আনন্দ উচ্ছ্বাসের মাঝেও নিজেদের সামাজিক কর্তব্য ভুলে যায়নি।

এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার, কাটোয়া সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি প্রদ্যুৎ ভৌমিক, সুভাষ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকদের বক্তব্য, সমাজের সকল বিভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে ভারতীয় জনতা পার্টি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে বলেও জানানো হয়।