Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে বিজেপি প্রার্থী অরুণ হালদার বিজয়ী


 

জামালপুরে বিজেপি প্রার্থী অরুণ হালদার বিজয়ী 


Atanu Hazra 
Sangbad Prabhati, 4 May 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি প্রার্থী অরুণ হালদার ১১ হাজার ১৭৮ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের ভূতনাথ মালিককে পরাজিত করেছেন। জামালপুরে বিজেপি কর্মীরা বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠলো। কাউন্টিং হল থেকে বেরিয়েই ভিকট্রি সাইন দেখিয়ে কর্মীদের সাথে মিলিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরুণবাবু তৃপ্তির হাসি হেসে বলেন, জামালপুরের মানুষ দায়িত্ব বাড়িয়ে দিলো। তিনি সমস্ত জামালপুরবাসীকে যাঁরা তাঁকে ভোট দিয়েছেন তাঁদের ও যাঁরা তাঁদের ভোট দেয়নি তাঁদেরও ধন্যবাদ জানান। তিনি বলেন ভোটের আগে তিনি যা বলেছিলেন এখনও তাই বলছেন, তিনি সকলের বিধায়ক হয়ে কাজ করতে চান। তিনি কর্মীদের সংযত হয়ে থাকার নির্দেশ দেন। তিনি বলেন বাংলার রাজনীতির সংস্কৃতি তিনি ফিরিয়ে আনবেন জামালপুরে। বিধায়ক হিসাবে শপথ নিয়েই একের পর এক জামালপুরের উন্নয়নের কাজ করে যাবেন তিনি। তাঁকে ঘিরে তাঁর কর্মীরা জয় শ্রী রাম ধ্বনি ও উচ্ছ্বাসে ফেটে পড়ে।

.