Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে মহিলাদের উৎসাহ চোখে পড়ার মতো



 অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে মহিলাদের উৎসাহ চোখে পড়ার মতো 

Atanu Hazra 
Sangbad Prabhati, 31 May 2026

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে চলছে অন্নপূর্ণা যোজনার ক্যাম্প। পূর্ব বর্ধমানের জামালপুরেও সরকারী ভাবে ক্যাম্প করা হচ্ছে । সরকারী আধিকারিকরা যেমন থাকছেন সেই ক্যাম্পে তেমনি আলাদা করে সাধারণ মানুষকে ফর্ম ফিলাপ করতে সাহায্য করার জন্য থাকছেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। জামালপুর ১ মণ্ডলের অন্তর্গত দোলোরডাঙ্গা প্রাইমারি স্কুলে হওয়া ক্যাম্পে উপস্থিত হন জামালপুর ১ মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। 

সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের সাথে কথা বলেন কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা খোঁজ নেন। অপর দিকে জামালপুর ৪ নং মণ্ডলের অন্তর্গত সাদিপুরে সাদিপুর হাই স্কুলে অন্নপূর্ণা যোজনার ক্যাম্প করা হয়। মন্ডল সভাপতি শুভঙ্কর মালিক বলেন ক্যাম্পে সরকারি আধিকারিকদের সাথে তাঁদের সদস্যরাও আছেন সাধারণ মানুষকে ফর্ম ফিলাপে সাহায্য করার জন্য। প্রধান বাবু এবং শুভঙ্কর বাবু দুজনেই বলেন তাড়াহুড়ো করার কিছু নেই। সকলেই ফর্ম পাবেন। শুধু ফর্মে সকলে যেন সঠিক তথ্য দেন। এই সরকার রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তাঁদের একাউন্টে ৩০০০ করে টাকা দিতে বদ্ধপরিকর। তাঁরা এই প্রকল্প দ্রুত চালু করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।