Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও বিধায়ক অরুণ হালদারকে সম্বর্ধনা দিল জামালপুর হুলমাহা গাঁওতা


 

রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও বিধায়ক অরুণ হালদারকে সম্বর্ধনা দিল জামালপুর হুলমাহা গাঁওতা



Atanu Hazra 
Sangbad Prabhati, 30 May 2026

অতনু হাজরা, জামালপুর : রাজ্যের আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণী উন্নয়ন, সংখ্যা লঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও জামালপুরের নব নির্বাচিত বিধায়ক অরুণ হালদারকে সম্বর্ধনা দিল জামালপুর হুলমাহা গাঁওতা। শনিবার জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মহাপ্রভু লজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সিধু ও কানুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে তিনি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন। 

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবিকা স্মৃতিকণা বসু, মানিক রায়, সংগঠনের সভাপতি শ্যামচাঁদ হেমব্রম, সম্পাদক রবিন মান্ডি সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে তাঁদের ব্যাচ পরিয়ে , ফুলের তোড়া দিয়ে, উত্তরীয় পরিয়ে ও একটি সুন্দর মেমেন্টো ও মানপত্র তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে ১৫ দফা দাবি সম্বলিত দাবী পত্র তুলে দেওয়া হয়। বিধায়ক তাঁর বক্তব্যে এই সংগঠনকে ধন্যবাদ জানান। তিনি বলেন তাঁকে নির্বাচিত করেছেন এলাকার মানুষ তাই তিনি অবশ্যই তাঁদের পাশে থাকবেন।

 মন্ত্রী ক্ষুদিরাম বাবু বলেন তিনি মানুষের আশীর্বাদে আজ এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছেন। আজ তিনি ক্যাবিনেট র‍্যাঙ্কের মন্ত্রী। তিনি বলেন রাজ্যে ফেক এস সি, এস টি কার্ডে ছেয়ে গেছে। তিনি সকল ডি এম, বি সি ডব্লিউ অফিসারদের বলেছেন। অবিলম্বে এই ভুয়ো কার্ড চিহ্নিত করতে হবে। আর এর সুযোগ নিয়ে যারা পড়াশুনা বা চাকরি করছেন তাঁদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন আদিবাসীদের জমি জায়গা জবর দখল হয়ে যাচ্ছে সেগুলো দ্রুত চিহ্নিত করে ফিরিয়ে দেবার ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানের মাঝেই এক কিশোরী তাঁকে এসে জানায় যে তার এস টি সার্টিফিকেট হচ্ছে না তিনি সাথে সাথে তার ব্যবস্থা করেন। এবং তাঁর ব্যক্তিগত ফোন নাম্বার দেন। তিনি উপস্থিত সকলের কাছে বলেন তিনি সাঁওতালি বোর্ড করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করেছেন। সেটা তিনি করেই ছাড়বেন বলে জানান। তিনি একটি সাঁওতালি ইউনিভার্সিটি করবেন বলে জানান। তিনি বলেন তাঁর দপ্তরে সকলকে সব সময় স্বাগত। কোনো সমস্যায় পড়লে তাঁর সাথে যোগাযোগ করলে তিনি তাঁর ব্যবস্থা করবেন এবং পাশে থাকবেন বলে জানান।