Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অন্নপূর্ণা যোজনার ক্যাম্প পরিদর্শন ও বাড়ি বাড়ি ফর্ম বিতরনে বিধায়ক ও বিডিও


 

অন্নপূর্ণা যোজনার ক্যাম্প পরিদর্শন ও বাড়ি বাড়ি ফর্ম বিতরনে বিধায়ক ও বিডিও


Atanu Hazra 
Sangbad Prabhati, 29 May 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে সরকারি নির্দেশে অন্নপূর্ণা যোজনার ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার জামালপুর ২ নং পঞ্চায়েতের অন্তর্গত বকুলতলায় ১৫৫ ও ১৫৬ নং এবং জোতশ্রীরাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর গ্রামে বুথের মহিলাদের জন্য এই ক্যাম্প ব্লক প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। ক্যাম্পে একদিকে যেমন উপস্থিত ছিলেন সরকারী আধিকারিকরা তেমনি প্রবল বর্ষণ উপেক্ষা করে শ্রীকৃষ্ণপুর গ্রামে এই ক্যাম্পে পৌঁছান বিধায়ক অরুন হালদার ও বিডিও পার্থ সারথী দে। এখানে ছিলেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সম্পাদিকা টুম্পা চ্যাটার্জী, নেতৃত্ব পার্থ সারথী ঘোষ সহ অন্যান্যরা। 

প্রবল বর্ষণের মধ্যেও এলকার মহিলারা উপস্থিত ছিলেন এই ক্যাম্পে। বিধায়ক ও বিডিও দুজনেই বসে ক্যাম্পে আসা মহিলাদের ফর্ম ফিলাপ করে দেন। এছাড়াও প্রবল বর্ষণে ক্যাম্পে হাজির হতে না পারা মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেন বিধায়ক অরুন হালদার। পরে তিনি পৌঁছে যান চৌবেড়িয়া গ্রামে। সেখানেও বৃষ্টির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হাতে অন্নপূর্ণা যোজনার ফর্ম তুলে দেন তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, প্রদীপ বাগ, খোকন ঢালী সহ অন্যান্যরা।

 জামালপুর বকুল তলা বুথে ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের নেতৃত্বে উপস্থিত ছিলেন শক্তিকেন্দ্র প্রমুখ ইন্দ্রজিৎ বসু, হেমন্ত বাগ, সৌমেন ঘোষ সহ এলাকার বিজেপি কর্মীরা। মানুষকে হাতে নাতে বুঝিয়ে দিতে ক্যাম্পে উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, তিনি নিজে সাধারণ মানুষকে ফর্ম ফিলাপ করতে সহযোগিতা করেন। 

 এছাড়াও বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ সহ অন্যান্য সরকারী আধিকারিকরা স্থানীয় মানুষের বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি করেন এবং প্রয়োজনে ফর্ম ফিলাপ করে দেন। বিধায়ক অরুণ বাবু বলেন রাজ্য সরকার ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা এই কদিনেই পূরণ করে দিলেন। এই ফর্ম যত তাড়াতাড়ি ফিলাপ করে জমা দেবেন তত তাড়াতাড়ি একাউন্টে ৩০০০ টাকা ঢুকবে। 

বিধায়ক আরও বলেন, এখানকার মানুষ তাঁকে নির্বাচিত করেছেন তাই জল ঝড় যাই হোক না কেন তিনি তাঁদের পাশে থাকবেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন সকলে ফর্ম সঠিক তথ্য যেন দেন। তাতে টাকা পেতে সুবিধা হবে। এর সাথে আরও বলেন অন্যায়কারীরা সাবধান যেখানে অন্যায় হবে সেখানেই তিনি পৌঁছে যাবেন। প্রধান বাবু বলেন নির্বাচনের আগে দল প্রতিশ্রুতি দিয়েছিল আর আজ এই ক্যাম্পের মধ্য দিয়ে ফর্ম বিতরণ ও তা পূরণ করতে সাহায্য করার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করা হলো। রাজ্যের মায়েরা ও বোনেরা এই যোজনার মাধ্যমে আর ১৫০০ টাকা নয়, এখন থেকে ৩০০০ টাকা পাবেন। আর এই ফর্ম সঠিক ভাবে ফিলাপ করার জন্য আমাদের কর্মীরা, মাষ্টার মশাইরা আছেন তাঁরা মানুষদের সাহায্য করে দিচ্ছেন। তিনি আরও বলেন একটু ধৈর্য্য ধরুন যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সব বাস্তবায়ন করবে এই বিজেপি সরকার।