বন্দুক উঁচিয়ে দুঃসাহসিক ডাকাতি

Saiyad Jafar 
Sangbad Prabhati, 27 May 2026

সৈয়দ জাফর, কালনা : বন্দুক নিয়ে ডাকাতরা মদের দোকানে ঢুকে কয়েক হাজার টাকা ক্যাশ কাউন্টার থেকে তুলে নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ ধরা পরল সেই দুঃসাহসিক ডাকাতির ছবি। ঘটনাটি ঘটেছে গতকাল রাত সাড়ে আটটার সময় কালনার কোলডাঙ্গা এলাকায়। একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী আসে। দুজনের মাথায় হেলমেট ও একজন মাক্স পড়ে ছিল। মদ কেনার আছিলায় দোকানের ভেতর ঢুকে দোকানে কর্মচারীকে বন্দুক দেখিয়ে মারধর করে দোকানে ক্যাশ কাউন্টার থেকে প্রায় ১৬-১৭ হাজার টাকা নিয়ে কালনা বৈঁচি রোড ধরে এগিয়ে যায়। কালো রঙের বাইক করে আসে কিন্তু বাইকের মধ্যে কোন নম্বর প্লেট ছিল না। 

ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হঠাৎই এই ধরনের দুষ্কৃতি হামলার প্রভাবে হতভম্ব দোকানের কর্মচারী, সমস্ত ঘটনায় সিসিটিভি ফুটেজ রয়েছে , দোকানের মালিক পক্ষ থেকে কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।