Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের উদ্যোগে বর্ধমানে শিক্ষক সমাবেশ


 

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের উদ্যোগে বর্ধমানে শিক্ষক সমাবেশ 


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 26 May 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান ::অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (বিদ্যালয় শিক্ষা) [ABRSM(S.E.)] এর পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে বর্ধমান সদরে শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। ভারতমাতার ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।  মঙ্গলবার বর্ধমান টাউন স্কুলে আয়োজিত এই সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের নবনির্বাচিত বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। এদিন আয়োজক সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে দেবী সরস্বতীর ছবি তুলে দিয়ে সম্মানিত করা হয়।

উপস্থিত ছিলেন ABRSM এর রাজ্য সহ সভাপতি শিবমুনি শাউ, রাজ্য সমিতির সদস্যা ইন্দ্রানী কুন্ডু, পূর্ব বর্ধমান জেলা সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষ, জেলা সম্পাদক পার্থ সারথি ঘোষ, পূর্ব বর্ধমান জেলার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই সমাবেশে রাষ্ট্র হিতে শিক্ষা, শিক্ষা হিতে শিক্ষক, শিক্ষক হিতে সমাজ এর বিষয় আলোচনা হয়। এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল সকলের সামনে সংগঠনের পরিচিতি তুলে ধরা এবং ধারণা প্রদান করা। জেলা সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষ সংগঠনের উৎপত্তি, কর্ম পদ্ধতি, অনুশাসন তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কর্মসূচির বিষয়ে আলোচনা করেন। জেলা সম্পাদক পার্থ সারথি ঘোষ সংগঠনের সদস্যতা নির্ধারণের কথা তুলে ধরেন। 

 বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র শিক্ষার মানোন্নয়ন ঘটানো ও শিক্ষক মহাশয়াদের হৃত গৌরব শিক্ষাঙ্গনে ফিরিয়ে দেওয়া, এবং শিক্ষা সংস্কারের মাধ্যমে সুনাগরিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তোলার কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন সার্কেলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী,পার্শ্ব শিক্ষক সহ ৩৭৭ জন সদস্য।

সংগঠনের পক্ষ থেকে এদিন উপস্থিত সকল শিক্ষকদের জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন।